× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:২৭ এএম

বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:২৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‎দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

‎প্রথমে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, উপজেলা পরিষদ, বিরামপুর প্রেসক্লাবসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল বিরামপুর উপজেলা ও পৌর শাখা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা এনসিপির পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। এ সময় রাজনৈতিক দল দুটির কোনো নেতাকর্মীকেও শহীদ মিনারে দেখা যায়নি।

‎শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার দিনব্যাপী বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!