নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে নলডাঙ্গা উপজেলা চত্বরে শহীদ মিনারে নামে বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য সাধারণ মানুষের ঢল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলের নেতৃত্বে উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, পেশাজীবী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসচি গ্রহণ করা হয়েছে।

-20260221162518.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন