× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:২৬ পিএম

দিনাজপুর জেলা প্রশাসকের আচরণে এমপি জাহাঙ্গীর আলমের ক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:২৬ পিএম

দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। ছবি- সংগৃহীত

দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। ছবি- সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি ও মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দিনাজপুর জেলা প্রশাসকের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার কর্মপরিকল্পনা তুলে ধরার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আগে কে—সংসদ সদস্য না জেলা প্রশাসক? আপনারা এই বিষয়টি লিখুন, আমি আপনাদের লিখনী দেখতে চাই। কিভাবে একজন জেলা প্রশাসক অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান এবং মাইকে ঘোষণা দেন যে জেলা প্রশাসন প্রথমে যাবে?

তিনি আরও বলেন, আমি তার আচরণের প্রতিবাদ করেছি। তিনি যদি বলেন যে তিনি বিষয়টি জানেন না, তাহলে প্রশ্ন ওঠে—তার মতো একজন ব্যক্তি কীভাবে জেলা প্রশাসকের দায়িত্বে আসীন হন?

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এসব বিষয় লিখুন। আমি আপনাদের লেখনী দেখতে চাই।

উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। এ বছরের কর্মসূচিকে ঘিরে সৃষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানার জন্য দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সরকারি নম্বরে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!