× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:৩২ এএম

‘গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা’

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:৩২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ৭০ শতাংশ লোক গণভোটে 'হ্যাঁ'র পক্ষে রায় দিয়েছেন। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। আর জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সঙ্গে রিলেটেড। জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে; ৭০ হাজার নারী-পুরুষ আহত, পঙ্গু হয়েছে। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে, তার পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতোই হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নির্বাচনি এলাকার সকল জায়গায় বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়া উপজেলাকে একটি বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে, সকলের সহযোগিতায় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!