× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:৪৪ পিএম

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আবুল হোসেন ফটিক জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বড় মসজিদ পাড়ার আবু তাহেরের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর শিশু মরিয়মসহ চার শিশু মিলে শাক তুলতে যায় গ্রামের হাড়িভাঙ্গা মাঠে। এ সময় তারা মাঠের পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেখান দিয়ে অজ্ঞাত পরিচয় এক ভ্যানচালক যাচ্ছিল। ভ্যানচালক শিশু মরিয়মকে শাক তোলার কথা বলে মাঠের মধ্যে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ শেষে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় অন্য শিশুরা মরিয়মের কথা জানতে চাইলে সে বলে শাক তুলছে মাঠে। 

ঘটনার পরের দিন নিহতের পিতা বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

স্থানীয় একটি ইটভাটার সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণ ও হত্যা মামলার আসামি আবুল হোসেন ফটিককে শনাক্তের পর ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি  চুয়াডাঙ্গা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

মামলা তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার এস আই সাইফুল ইসলাম আবুল হোসেন ফটিককে অভিযুক্ত করে ২০২৪ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় ৩১ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মো. মোক্তাগীর আলম রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্তকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে নেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!