× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৩০ পিএম

বুটেক্সে আন্তর্জাতিক টেক্সটাইল গবেষণা সেমিনার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৩০ পিএম

বুটেক্সে আন্তর্জাতিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

বুটেক্সে আন্তর্জাতিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো Trade in Value-Added (TiVA) of Textiles শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারে সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রিতসুমেইকান ইউনিভার্সিটি (জাপান) ও ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি (জাপান)। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি টেক্সটাইল খাতে ভ্যালু-অ্যাডেড বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. তাকু ইশিরো এবং রিতসুমেইকান ইউনিভার্সিটির অধ্যাপক ড. তোশিয়াকি ইয়ামাই, অধ্যাপক ড. তাকাহিকো হাশিমোতো, অধ্যাপক ড. শুজি মাতসুনো ও অধ্যাপক ড. কাজুও ইনাবা।

এ ছাড়া দুই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিস ঝু নিংজিন, মিস সাচিকো হাশিমোতো ও মি. রহমান মোহাম্মদ সায়েদুর সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে গবেষণাপত্র উপস্থাপন এবং দ্বিতীয় পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ৪৩তম ব্যাচের মোনাব্বির রাফসান ফাহিম এবং ৪৭তম ব্যাচের সাবিহা হাসান সিমিমি তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। উপস্থিত অতিথিরা ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নোত্তর ও আলোচনা পর্বে গবেষণার প্রয়োগযোগ্যতা, উন্নয়নের সুযোগ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, শুধু রপ্তানির পরিমাণ নয়; রপ্তানিতে সংযোজিত প্রকৃত মূল্য নির্ধারণ একটি দেশের অর্থনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ। 

আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ ভবিষ্যতে টেক্সটাইল খাতে নীতিনির্ধারণ ও বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!