× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫১ পিএম

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় মো. ইসমাইল হোসেন নামে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব। তিনি জানান, গত রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

তিনি আরও বলেন, যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে র‌্যাব। এ সময় ঢাকাগামী লেনের একটি ট্রাক তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!