× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪৪ এএম

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪৪ এএম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিজের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হলে তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার বিষয়কে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি। 

এর আগে ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, নাগরিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে নতুন রাজনীতির বিনির্মাণ করতে চায় জাতীয় নাগরিক পার্টি। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি নিয়মিত গণসংযোগ চালু করেছে বলেও জানান তিনি।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে গিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন সাকিব আল হাসানের একদল ভক্ত।

দুদক সূত্র জানায়, ওই দিন দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল সাকিবের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। পরে তারা লিখিত অভিযোগ জমা দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!