× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০১:১৪ পিএম

রায়গঞ্জে মাছ লুট ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০১:১৪ পিএম

রায়গঞ্জে চাঁদা ও পুকুরের মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

রায়গঞ্জে চাঁদা ও পুকুরের মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ৭ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে চাঁদা দাবি, মারধর, মাছ লুট ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মোশারফ হোসেন (৪৮)।

সোমবার (২ মার্চ) সকালে ভূঁইয়াগাঁতী শ্রমিক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মো. আক্তারুজ্জামান তছির গ্যাংদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে গত ২৪ ফেব্রুয়ারি সকালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, একই দিন গভীর রাতে প্রতিপক্ষরা তার বাড়ির পূর্ব পাশে অবস্থিত পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এতে প্রায় ১২ মণ বিভিন্ন প্রজাতির মাছ লুট করা হয়, যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। মাছ লুটের সময় তিনি বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পরিবারের নারী সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন।

ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষরা তার বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরে প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এতে তাদের পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় তিনি গত ২৪ ফেব্রুয়ারি রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে একাধিক ব্যক্তিকে নামীয় আসামি ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, ঘটনার দিন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!