× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:০৭ পিএম

তিন নারীর বোরকার ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:০৭ পিএম

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ১২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন নারী মাদক পাচারকারী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা।

সোমবার (২ মার্চ) বিকাল ৪ টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর। 

আটককৃত মাদক কারবারিরা হলেন- ভৈরব পৌর শহরে পঞ্চবটি বউ বাজার এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৪), জেলার কুলিয়ারচর থানার বড় ছয়সুতি এলাকার মৃত লিয়াকত মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৪৫) ও নরসিংদী জেলার বেলাব থানার চর আমলাব গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ মার্চ বিকাল ৪টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি ভাড়াকৃত সিএনজি আটক করে তল্লাশি করা হয়।

আটককৃতরা আশুগঞ্জ থেকে ভৈরবে আসছিল। সালমা বেগমের সঙ্গে ভ্যানিটি ব্যাগ ও ব্লাউজের নিচে লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। এ ছাড়াও সালমা ও রোকসানার পেটে ও পিঠে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ও বাঁধা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে।

 এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃত নারীরা সঙ্গবদ্ধ মাদক পাচার চক্র। তারা নিয়মিত বিভিন্ন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে সংগ্রহ করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। মাদক পাচারকারীরা নিয়মিত ভৈরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে।

তিনি আরও বলেন, পুরুষের পাশাপাশি নারী মাদককারবারি ও পাচারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আটককৃতদের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।

Link copied!