নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে এমএইচএম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।
সোমবার রাত ৮টায় নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন কার্যকরী কমিটি নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা ফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিতদের বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহসভাপতি আব্দুল মোত্তালেব, সহসভাপতি আসাদুজ্জামান আল আজাদ, সহসাধারণ সম্পাদক (প্রশাসন) সাঈদ হোসেন আল মুরাদ, সহসাধারণ সম্পাদক (লাইব্রেরি) জহুরুল ইসলাম-২ এবং সহসাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) আরিফুল ইসলাম (স্বপন)।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন নুসরাত-ই-আলম কেয়া, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩ (রানা), সুলতান মাহমুদ (রাজা), নাজমুল হুদা (রাফি), আতাউল ইসলাম (আশিক), আনোয়ার হোসেন-৪ (রানা) ও আলতাব হোসেন (উজ্জ্বল)।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন