× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০১:১৯ পিএম

আগুনে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০১:১৯ পিএম

আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা। ছবি : রূপালী বাংলাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুন লেগে একটি মহিলা মাদ্রাসা পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরানি মহিলা মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম জানান, মাদ্রাসাটিতে এলাকার প্রায় ৮৫ জন ছাত্রী পড়াশোনা করে। তারা রাতে নামাজ শেষে নিজ নিজ বাড়িতে চলে যায়।

রাত ২টার দিকে স্থানীয়রা আগুন দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, মাদ্রাসা ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

তিনি আরও বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিই। কিন্তু তারা আসার আগেই মাদ্রাসার সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!