× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৪:৪৬ পিএম

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আলিফা আক্তার আইমান (১.৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আইমান উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের নুরুল আলমের কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশু আইমান ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় শিশুটিকে স্বজনরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা নুর নবী জানান, ‘পরিবারের অসাবধানতার সুযোগে এ দুর্ঘটনা ঘটে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাবেদ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ছোট শিশুদের প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন।

Link copied!