× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৪৮ পিএম

সরকারি মালামাল চুরির সময় হাতেনাতে ধরা ৩ জন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৪৮ পিএম

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও বিপুল পরিমাণ লোহার রড জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের অহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কইলাটি গ্রামের মো. সোহাগ (২৩) এবং সিরাজদীখান উপজেলার চর পানিয়া গ্রামের আফজাল হোসেন (৩৭)। 

তাদের মধ্যে অহিদুল ও সোহাগ ঢাকার জুরাইনের বালুর মাঠ এলাকায় বসবাস করেন। আফজাল হোসেন জব্দকৃত পিকআপ ভ্যানটির মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চর পানিয়া গ্রামে রেলপথের পাশের জমিতে অভিযুক্তরা রেলিংয়ের লোহার রড কেটে পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে তাদের আটক করে এবং সিরাজদীখান থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে এবং মালামালসহ পিকআপটি জব্দ করে।

সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, সরকারি সম্পদ রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসামিদের এবং জব্দকৃত মালামাল কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!