মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-20260307190956.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন