× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:৪৮ পিএম

মাথায় গুলি করে ইউপিডিএফ সদস্যকে হত্যা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:৪৮ পিএম

আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম। ছবি : সংগৃহীত

আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। তার নাম আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)।

শনিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে পানছড়ির সদর ইউনিয়নের বড়কোণা গ্রামে এ ঘটনা ঘটে। আপন ত্রিপুরার বাড়ি পানছড়ির মরাটিলা পদ্মিনীগ্রামে। তার বাবার নাম কিরণ মুনি ত্রিপুরা।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইউপিডিএফের প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা। এতে দাবি করা হয়, আপন ত্রিপুরার ঘটনার জন্য দায়ী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ)।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সাংগঠনিক কাজে বড়কোণা পাড়ায় গিয়েছিলেন আপন ত্রিপুরা। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা আপনকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করে।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির শব্দ শোনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Link copied!