× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:০৩ এএম

চুরির মামলায় ছাত্রদলকর্মী আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:০৩ এএম

গ্রেপ্তার এস এ চৌধুরী মাহিন

গ্রেপ্তার এস এ চৌধুরী মাহিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার (৭ মার্চ) রাতে চুরির মালামাল বিক্রির সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

জানা যায়, আটককৃত যুবক উপজেলার বরুমছড়া ইউনিয়নের ফুলগাজী চৌধুরী বাড়ির ফরিদ আহমদ চৌধুরীর ছেলে এস এ চৌধুরী মাহিন (২৪)। সে ছাত্রদলের সক্রিয় কর্মী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা আরও জানান, উপজেলার বরুমছড়া ইউনিয়নের মহানগর এলাকার ১নম্বর ওয়ার্ডে শুক্রবার রাতে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন শনিবার রাত আটটার দিকে চুরি হওয়া মালামাল বিক্রির সময় স্থানীয়রা সন্দেহজনক অবস্থায় মাহিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, চুরির একটি মামলায় একজনকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল রবিবার আদালতে সোপর্দ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!