× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৫৪ এএম

কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৫৪ এএম

গ্রেপ্তার কিশোর। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার কিশোর। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা চালানোর অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৬ মার্চ) ইফতারের পর এ চুরির চেষ্টা চালানোর ঘটনা ঘটে। পরদিন শনিবার অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়।

আটক কিশোর মোস্তাকিম হাওলাদার (১৫) উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা খোকন হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ শুক্রবার ইফতারের পর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন হাওলাদার ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ স্বজনকে দেখতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তাদের বড় মেয়ে মুশফিকা জাহান নুসরাত (১৭) বাসায় একাই ছিলেন।

সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দরজায় নক করার শব্দ পেয়ে নুসরাত তার বাবা–মা ফিরে এসেছেন ভেবে দরজা খুলে দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে অভিযুক্ত মোস্তাকিম হাওলাদার ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে চুপচাপ বসে থাকতে বলে। বিষয়টি কাউকে জানাতে না পারে সেজন্য তার মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে ফেলতেও বাধ্য করে সে।

এরপর ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি শুরু করে অভিযুক্ত কিশোর। একপর্যায়ে সুযোগ বুঝে নুসরাত দরজার কাছে গিয়ে হঠাৎ দরজা খুলে বাইরে দৌড়ে বের হয়ে চিৎকার শুরু করলে মোস্তাকিম বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে দেখে চিনে ফেলেন।

প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুমকি থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দুমকি থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কিশোরীর মা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি আক্তার বাদী হয়ে দুমকি থানায় দস্যুতা সংঘটনের চেষ্টা ধারায় একটি মামলা দায়ের করেছেন।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর অভিযোগ স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Link copied!