× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:৫৭ পিএম

কনটেন্ট ক্রিয়েটরকে গণধোলাই, পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:৫৭ পিএম

কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরী। ছবি : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরী। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সোনার মোড় জামে মসজিদে তারাবির নামাজ নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৭ মার্চ) শহরের বিশ্বরোড মোড়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

আটক কাউসার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মাহবুব আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সোনার মোড় জামে মসজিদে তারাবির নামাজের ভিডিও নিয়ে একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট করেন কাউসার। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাকে আটক করে ও হেফাজতে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোনার মোড় জামে মসজিদের ইমাম নুরুল আলম বলেন, আমি তারাবির নামাজ পড়ানোর মুহূর্তের ভিডিও ধারণ ও এডিট করে কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরী তার ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন, 'ফোরজি তারাবি সোনার মোড় চাঁপাইনবাবগঞ্জ'। ভিডিওটি তাৎক্ষণিক বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন জন আমাকে হেয়প্রতিপন্ন করে বিভিন্ন প্রকারের ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে। ফোন করে কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরীকে ভিডিওটি ডিলিট করতে বললে তিনি ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় তাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আমি সদর মডেল থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনার মোড় জামে মসজিদে তারাবির নামাজের ভিডিও নিয়ে একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট করেন কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরী। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!