× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:২৩ পিএম

পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পূর্বাচল প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে প্রায় ২৫০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূর্বাচলের সি-শেল পার্ক প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ সময় এলাকার অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

উপহার বিতরণ শেষে সেখানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পূর্বাচল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই যদি এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Link copied!