× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:০৪ পিএম

দুপচাঁচিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ও খাদ্য গুদামে আগুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুরা এলাকায় কাজল প্রামানিকের লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা পুকুর পাড়ে অবস্থিত মাছের খাদ্য রাখার গুদামে আগুন লাগিয়ে দেয়। গত মঙ্গলবার (১০ মার্চ) রাতের কোনো এক সময়ে এ বিষ প্রয়োগ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কাজল প্রামানিক জানিয়েছেন। এ ঘটনায় কাজল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত কাজল প্রামানিক জানান, তিনি খাস পুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কয়েক দিন ধরে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তার পুকুর নিয়ে বিরোধ চলছিল। তিনি ঘটনার দিন রাতে পুকুর থেকে বাড়ি ফেরেন। তার অনুপস্থিতিতে রাতের কোনো এক সময়ে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে এবং মাছের খাদ্য রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন পুকুরপাড়ে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান পুকুরে বিষ প্রয়োগ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!