× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:৫৮ পিএম

কেরানীগঞ্জে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:৫৮ পিএম

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় ২০ বছর বয়সী সূচনা আক্তারের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফরোজা আক্তার জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে সূচনা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। নিহত সূচনা আক্তারের বাসা কদমতলী এলাকার মো. জসিমের বাড়ি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!