× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:২১ এএম

পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:২১ এএম

পদ্মা সেতু। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু এলাকায় ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যাত্রীরা নির্বিঘ্নে সেতু পার হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে যাত্রীরা ২০০ টাকা ভাড়ায় খোলা ট্রাকে করে বরিশালের উদ্দেশে রওনা দিচ্ছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় যানবাহনের তুলনামূলক সংকট থাকায় অনেক যাত্রী বিকল্প হিসেবে ট্রাক ব্যবহার করছেন।

ঈদকে সামনে রেখে ভোর থেকেই সেতু এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। টোল প্লাজায় সাময়িকভাবে গাড়ির জটলা তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা অন্য সময়ের তুলনায় বেশি দেখা গেছে। ফলে অপেক্ষা ছাড়াই দ্রুত টোল পরিশোধ করে সেতু পার হওয়া সম্ভব হচ্ছে।

এ বিষয়ে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন জানান, সেতু এলাকায় যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। আগের দিনের মতো আজও একই ধারা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রায় পদ্মা সেতু এলাকায় বড় ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীদের চলাচল নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!