ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনী পাড়ায় ‘এম ফখরুল ইসলাম ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সাত শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি, ইনটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলামের নিজ বাড়িতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এম ফখরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, ইনসাফ বহুমুখী সমাজের সভাপতি আবুল হাসেম, মাস্টার এমদাদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার বিতরণকালে এম ফখরুল ইসলাম বলেন, আমাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে প্রতি বছরের মতো এবারও আমরা এলাকার প্রায় সাত শতাধিক মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


