ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির প্রস্তুতি, ঢাকা কনফেকশনারির মালিকের অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির উদ্দেশে সংরক্ষণ এবং কিছু খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে ঢাকা কনফেকশনারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শহরের জোড়পুকুরপাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঢাকা কনফেকশনারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির শোরুমের পেছনের ফ্রিজে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল সংরক্ষণ করা হয়েছিল। এছাড়া কিছু খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।