× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:১৬ পিএম

হিউম্যান এইড ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ১৩০ পরিবার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ পূর্ণতা পায় যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে অসচ্ছল মানুষের মুখে হাসির ঝিলিক ফোটাতে অনন্য এক উদ্যোগ নিয়েছে হিউম্যান এইড ফাউন্ডেশন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৩০টি স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

বুধবার (১৮ মার্চ) সকালে খাটুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তালিকাভুক্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। প্রতিটি উপহার প্যাকেজে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্য তেল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ১ প্যাকেট নুডলস, ৫০০ গ্রাম সেমাই এবং ৫০০ গ্রাম চিনি। 

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য থেকেই এ আয়োজন করা হয়েছে। তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই আসে, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তাই আমাদের চেষ্টা থাকে অন্তত কিছু মানুষের পাশে দাঁড়ানোর।’

সংগঠনটির সভাপতি তবিবুর রহমান বলেন, ‘ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও ভাগাভাগিরও এক অনন্য উপলক্ষ। আমরা চেষ্টা করেছি সমাজের কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঈদকে আনন্দময় করতে। আমাদের সামর্থ্য সীমিত হলেও এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে অন্তত কিছু পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

তবিবুর রহমান জানান, ঈদ উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি পুরো রমজান মাসজুড়ে হিউম্যান এইড ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভ্যান ক্রয়ে আংশিক, অসুস্থ রোগীদের চিকিৎসা এবং ব্যবসা পরিচালনার জন্য অর্থ সহায়তা প্রদান। এছাড়া কয়েকজনের মধ্যে কাপড় করা বিতারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘হিউম্যান এইড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আমরা শিক্ষা, চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।’

ঈদকে সামনে রেখে এসব খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। উপহার নিতে আসা অনেকেই জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের ঈদের প্রস্তুতিতে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এমন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।

প্রসঙ্গত, হিউম্যান এইড ফাউন্ডেশন ২০২০ সালে প্রতিষ্টার পর থেকেই সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। শুধু স্বাস্থ্যসেবাই নয়, সংগঠনটি বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয়।

এর মধ্যে রয়েছে অসচ্ছল পরিবারকে সহায়তা, চলাচলে অক্ষমদের হুইলচেয়ার বিতরণ, নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সেলাই মেশিন বিতরণ, দূর্যোগ ও উৎসবে ত্রাণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহ, বৃক্ষরোপণ, রাস্তা মেরামত এবং টিউবওয়েল স্থাপন।
 

Link copied!