× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:৫৯ এএম

১৯ ঘণ্টায়ও সচল হয়নি লাইন, ব্যাহত ট্রেন চলাচল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ১৯ ঘণ্টা পার হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ।

এই দুর্ঘটনার কারণে রাজশাহী ও পঞ্চগড় উভয় প্রান্ত থেকে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আউয়াল জানান, লাইনচ্যুত হওয়া নয়টি বগির মধ্যে চারটি পুরোপুরি উদ্ধার করে রেললাইনের ওপর নেওয়া হয়েছে। বাকি পাঁচটি বগি উদ্ধার করে রেললাইনের পাশে রাখা হয়েছে। সব বগি সরিয়ে নিতে আরও অন্তত তিন ঘণ্টা সময় লাগতে পারে। এরপর শুরু হবে রেললাইন মেরামতের কাজ।

এর আগে গতকাল বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন অতিক্রম করার পরপরই বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত ৬৬ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত আদমদিঘী ও নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুর্ঘটনার প্রভাবে রাজশাহী-পঞ্চগড় রুটে চলাচলকারী বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা উভয় দিক থেকেই বাতিল করা হয়েছে। ট্রেনটি সাধারণত রাত ৯টায় রাজশাহী থেকে এবং সকাল ৯টায় পঞ্চগড় থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে বর্তমানে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনগুলো বিকল্প হিসেবে বগুড়া হয়ে যাতায়াত করছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে মেকানিক্যাল, সিগন্যাল এবং ট্রান্সপোর্টেশন বিভাগের প্রধান প্রকৌশলীরা রয়েছেন। কোনো ধরনের গাফিলতি বা কারিগরি ত্রুটি ছিল কি না, তা গভীরভাবে যাচাই করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!