× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৪৬ এএম

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে বন্দরনগরী চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে অংশ নিতে সকাল থেকেই ঢল নামে হাজারো মুসল্লির।

জমিয়তুল ফালাহ ময়দানে প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

এরপর সকাল ৮টা ৪৫ মিনিটে একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।

পবিত্র ঈদের এই জামাতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, সাঈদ আল নোমান এবং এরশাদ উল্লাহ প্রমুখ নামাজে উপস্থিত ছিলেন। 

এছাড়াও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতারা সাধারণ মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন।

অন্যদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টা ৩০ মিনিটে জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে আরও একটি বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এখানেও বিপুল সংখ্যক মুসল্লি নামাজে অংশ নেন। নগরের লালদীঘির পাড়স্থ চসিক শাহি জামে মসজিদেও সকাল আটটায় ঈদের জামাত সম্পন্ন হয়।

নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদের জামাত আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— হজরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার চসিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ এবং দক্ষিণ খুলশী আবাসিক এলাকা জামে মসজিদ।

রূপালী বাংলাদেশ

Link copied!