সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে।
আগত পর্যটকদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (২২ মার্চ) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী ও গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জাফলংয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধৃত যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।
দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রূপসা উপজেলার রহিমনগর এলাকার মৃত কাশেম শেখের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানোর জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন