× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

(কালীগঞ্জ) লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৭:০১ পিএম

লালমনিরহাটে খুচরা বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য

(কালীগঞ্জ) লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৭:০১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। উপজেলার তিনটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ থাকলেও পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন কৃষক, মোটরসাইকেল চালকসহ জ্বালানি ব্যবহারকারী গ্রাহকেরা। পাম্পে তেল পাওয়া না গেলেও খুচরা বাজারে পেট্রোল ও অকটেন লিটারপ্রতি ৩০০ টাকা এবং ডিজেল ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাধারণ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু খুচরা বাজারে কীভাবে তেল পাওয়া যায়? এ ঘটনায় সাধারণ চালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

মেসার্স হক ফিলিং স্টেশন ও শার্মিলা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, মেইন ডিপো থেকে তেল সরবরাহ কম থাকায় তারা কয়েক দিন পরপর তেল পাচ্ছে এবং তুলনামূলকভাবে পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় সীমিতভাবে গ্রাহকদের মধ্যে বণ্টন করে তেল বিক্রি করছে।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রকৃত সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রি করছেন।

মোটরসাইকেল আরোহী আরমান হোসেন বলেন, ফিলিং স্টেশনগুলো সিন্ডিকেটের মাধ্যমে তেলের সংকট দেখিয়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। কিন্তু পাম্পে তেল পাওয়া না গেলেও খুচরা বাজারে পেট্রোল প্রতি লিটার ৩০০ টাকা এবং ডিজেল ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেকের প্রশ্ন, তাহলে খুচরা ব্যবসায়ীরা কোথা থেকে তেল পাচ্ছেন?

শ্রীরামপুর ইউনিয়নের কৃষক নাজমুল হক বলেন, চায়না ধান চাষ করার জন্য জমিতে পানির প্রয়োজন। ডিজেল দিয়ে মেশিন চালিয়ে পানি দেওয়া হয়, কিন্তু ডিজেল না পাওয়ায় জমিতে পানি দিতে পারছি না। ধান রোপণ ব্যাহত হচ্ছে। এতে ধানের বীজ নষ্ট হচ্ছে। তবে খুচরা বাজারে ডিজেল পাওয়া যাচ্ছে ২০০ টাকা লিটার, কিন্তু পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। কারণ কী? আমরা সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ চাই।

পাটগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বুড়িমারী স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথরবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। কিন্তু ফিলিং স্টেশনগুলোতে তেল না থাকায় অনেক ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভাড়া দ্বিগুণ বেড়েছে এবং ব্যবসা-বাণিজ্য ও সরকারের রাজস্ব আদায়েও প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে বুড়িমারীতে তেল পাম্পে সিরিয়াল নিয়ে তুমুল সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, ভারতীয় ট্রাকের মাধ্যমে তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি প্রয়োজন।

জ্বালানি তেলের এই পরিস্থিতি দেখে লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান মঙ্গলবার সারাদিন উপজেলার সব তেলের পাম্প ও ডিপো পরিদর্শন করেন। তিনি কী কারণে তেল সরবরাহ হচ্ছে না তা খতিয়ে দেখেন এবং পাম্প কর্তৃপক্ষ যেন সিন্ডিকেট করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে নজর রাখার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে যেন পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যায়, সে বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, ওপর থেকে নির্দেশনা না আসা পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। নির্দেশনা এলে ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!