× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৪৩ এএম

সৌহার্দ্য পরিবহনের সেই চালকের মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৪৩ এএম

ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত

ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’ বাস পড়ে যাওয়ার ঘটনায় চালক আরমান খানের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আরমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখালখোলা গ্রামের আরব খানের ছেলে।

ঢাকা অভিমুখে যাত্রা করা বাসটি ফেরিঘাটের পন্টুন দিয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় আরমান নিজেই বাসটি চালাচ্ছিলেন বলে দাবি করেছে তার পরিবার ও বাসের অন্যান্য স্টাফরা।

বাসচালক আরমানের ফুপাতো ভাই গণমাধ্যমকে বলেন, বাসটি আমার ফুপাতো ভাই আরমান চালাচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম অনেকেই গুজব ছড়িয়েছেন যে বাসের চালক পান খাওয়ার জন্য বাস থেকে নেমে গেলে তখন হেলপার চালাচ্ছিল। কিন্তু ঘটনাটি সত্য নয়। কারণ বাস থেকে যদি আরমান নেমেই যাবে তাহলে মরদেহ কেন পাওয়া গেল।

নাম প্রকাশ না করার শর্তে সৌহার্দ্য পরিবহনের একজন স্টাফ গণমাধ্যমকে জানান, ফেরিঘাটে দুর্ঘটনায় পতিত হওয়া বাসটির চালক আরমান ছিলেন। তিনি নিজেই বাসটি ড্রাইভ করছিলেন। তার পেশাদার ড্রাইভিং লাইসেন্সও রয়েছে।

তবে এ ব্যাপারে সৌহার্দ্য পরিবহনের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Link copied!