× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:২২ পিএম

পদ ফিরে পেতে উপজেলা ছাত্রদল আহ্বায়কের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদলের আহ্বায়ক পদ ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ মার্চ পৌর এলাকার কলেজ ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খননযন্ত্রে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাঙচুর করে।

পরে পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে গেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন ও তার সহযোগীদের ওপর হামলা চালানো হয় এবং ১০-১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোক্তার হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে তাকে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী আকবর হোসেন, খননকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক সর্দার মো. খুররম এবং সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. মোক্তার হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!