ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাথরুমে পা পিছলে পড়ে আহত চট্টগ্রামের এসপি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান নিজ বাসভবনের বাথরুমে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

সকালে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম জানান, দুপুরে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে একটি হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।