× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১০:৩১ পিএম

সাংবাদিকদের সঙ্গে জিএমপি কমিশনারের ঈদ পুনর্মিলনী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১০:৩১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর শেষে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার। তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও জিএমপি ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিকরাও এ সময় তাদের মতামত তুলে ধরেন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে জিএমপির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!