× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:৩৩ এএম

পাওনা টাকা চাওয়ায় তিন ভাইকে কোপালেন যুবলীগ নেতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:৩৩ এএম

হাসপাতালে নেওয়া হচ্ছে আহতদের। ছবি : সংগৃহীত

হাসপাতালে নেওয়া হচ্ছে আহতদের। ছবি : সংগৃহীত

মাদারীপুরে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষ তিন সহোদরকে কুপিয়ে জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সোবহান চৌকিদার এবং তার দুই ভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার বিদ্যাবাগীশ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল চৌকিদারের কাছে টাকা পান সোবহান চৌকিদার। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল চৌকিদার তার লোকজন নিয়ে সোবহান চৌকিদারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে রক্ষা হয়নি বাচ্চু ও যাচ্চু চৌকিদারের। তিন ভাইকেই কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাচ্চু চৌকিদারের ছেলে রোমান চৌকিদার জানান, প্রায় এক বছর আগে তাদের লাগানো গাছ কেটে ফেলে অভিযুক্ত সোহেল চৌকিদার ও তার লোকজন। এ ঘটনায় বাধা দিলে তাদের ওপর হামলা হয়। পরে বিষয়টি সালিশে গড়ায়। সালিশে অভিযুক্তদের এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। যার আংশিক পরিশোধ করেছে তারা। বাকি পাওনা টাকা চাওয়ায় এই হামলা হয় বলে দাবি তার।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল চৌকিদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানালেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!