× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:১৮ পিএম

সিরাজগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:১৮ পিএম

আটক স্বামী-স্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

আটক স্বামী-স্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ওসি মো. হাসমত আলী।

আটককৃতরা হলেন, উপজেলার তেঘরী মধ্যপাড়া গ্রামের মৃত মজিদ সেখের ছেলে মুকুল সেখ এবং তার স্ত্রী জান্নাতি খাতুন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের নিজ বাড়ি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. হাসমত আলী জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
 

Link copied!