× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:০৫ পিএম

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহাগ মিয়া তার ব্যক্তিগত মোটরসাইকেল (নেত্রকোনা-হ ১৩-৪৫৫৫) চালিয়ে কালিয়াকৈরের চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালক সোহাগ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!