× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:৫৩ এএম

সাংবাদিকদের সঙ্গে বিরোধ মেটালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:৫৩ এএম

সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে সৃষ্ট উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় উত্তেজনা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সকালে নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের উপস্থিতি ও ছবি তোলাকে কেন্দ্র করে শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন।

বিকেলে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে সময় স্বল্পতার কারণে এবার সেটি পরিদর্শন করা সম্ভব হয়নি।

তিনি জানান, পরীক্ষার খাতা মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। তার ভাষায়, আগে খাতা মূল্যায়নে স্বচ্ছতার ঘাটতি ছিল, নতুন ব্যবস্থায় পুরো খাতা দেখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ভুলের সুযোগ কমে এবং শিক্ষার্থীরা ন্যায্য ফল পান।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়কে অগ্রহণযোগ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!