× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:০২ এএম

বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:০২ এএম

শ্রমিকরা হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

শ্রমিকরা হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস (আনলোড) করার সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি (সিলিং তার) ছিঁড়ে দুইজন শ্রমিক মারাত্মক আহত হয়। আহতরা হলেন- শাহজাহান আলী (৫৬) ও সোহেল হোসেনকে (৫২)। তাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে শাহজান আলীর মৃত্যু হয়। সোহেল হোসেন নামে আরও একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাবের ছেলে এবং আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুজন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায়, পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত ক্রেনের তার ছিঁড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসাধীন। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!