× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:১৯ পিএম

অবৈধ উচ্ছেদকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে কর্মচারীর ওপর হামলা, আটক ১

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এক রেলওয়ে কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তেনা ব্যবসায়ী মো. মনসুর (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওয়ার্কার সুপারভাইজার মামুন হোসেন একটি অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে বলেন, ‘গত বৃহস্পতিবার দিনব্যাপী ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের দখলকৃত জায়গা উচ্ছেদে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। ওই অভিযানের জেরে শনিবার সকালে লাইনে কাজ করার সময় অবৈধ দখলদার তেনা ব্যবসায়ী মো. মনসুর এসে তাকে উচ্ছেদ অভিযানের ইন্ধনদাতা বলে অভিযোগ করেন এবং অতর্কিত হামলা চালান।’

তিনি আরও বলেন, ‘হামলাকারী তার ওপর সাবল দিয়ে আঘাত করে হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আশপাশের অন্যান্য কর্মচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পাশাপাশি, হামলাকারী অন্য কর্মচারীদের ওপরও হামলার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, মনসুর দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের শফিকুর রহমান বেতু মিয়ার ছেলে।’

এ বিষয়ে ফেনী রেলওয়ে স্টেশন জিআরপি থানার পরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, ‘রেলওয়ে কর্মচারীর ওপর হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মনসুরকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Link copied!