× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:৩১ পিএম

নরসিংদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চলতি অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান ও তিলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘এই সরকার কৃষকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনকালীন হাতের কালি মোছার আগেই একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের অধীনে গঠিত সরকার দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।’

তিনি নরসিংদী সদর উপজেলার জন্য একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ঘোষণাও দেন।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মনিকা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লাসহ অন্যরা।

Link copied!