× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৩৮ পিএম

অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নিহত মায়ের বয়স আনুমানিক ৩২ বছর এবং ছেলের বয়স আনুমানিক ৬-৭ বছর।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ‘কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিল একটি পরিবারের চার সদস্য। বুধবার দুপুরে সিএনজি চালিত অটোরিকশাটি দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা চালক, নিহত নারীর শাশুড়ি ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

মিরপুর হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

Link copied!