× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৫০ এএম

সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রাও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৫০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর মধ্যেও সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে।

এ অবস্থায় আজ শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এ ধরনের বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে তাপমাত্রা পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!