× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:১৯ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর মধ্যরাত পর্যন্ত ছাত্রাবাসে উত্তেজনা বিরাজ করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মীর হামিদুর ও মো. মুয়াজ একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি ফেসবুক পোস্ট নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে আহত মীর হামিদুর ও মো. মুয়াজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুবায়ের আহমেদ বলেন, আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি শিবিরুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাফিউল ইসলাম নামের একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!