রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সিএএসআর কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রুয়েটের উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাটি পরিচালনা করেন সিএএসআর কমিটির সদস্য সচিব এবং রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।
সভায় এমএসসি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এমফিল ও পিএইচডির শিক্ষার্থীদের সুপারভাইজার নিয়োগ ও পরিবর্তনসহ একাডেমিক শিক্ষার মানোন্নয়নে বিস্তারিত আলোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন- সিএএসআর কমিটির সদস্যবৃন্দ তথা বিভিন্ন অনুষদের ডিন ও একাডেমিক বিভাগের প্রধানগণ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন