× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০১:০৭ পিএম

সোনাগাজীতে সরকারি খামারের মাটি কাটায় এস্কেভেটর বিনষ্ট, ২ ট্রাক জব্দ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০১:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে সরকারি বীজ বর্ধন খামারের অধিগ্রহণকৃত জমির মাটি কেটে বিক্রির অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে পরিচালিত এই অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) অকেজো এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরদরবেশ ইউনিয়নের সরকারি বীজ বর্ধন খামার এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিল মহিন উদ্দিন ও বোরা মিয়া নামক দুই ব্যক্তি। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে এস্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযানে যান সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মাটি কাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর (ভেকু) বিনষ্ট করা হয়। এবং মাটি বহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা জানান, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। যারা সরকারি জমি বা পরিবেশের ক্ষতি করে বালু বা মাটি উত্তোলনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!