× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:২৭ এএম

৯ কেজি গাঁজাসহ স্বামী–স্ত্রী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:২৭ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জমিলা বেগমের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিব ও জমিলা বস্তা হাতে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!