× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:০২ পিএম

জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়ে বিপজ্জনক : বুলু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:০২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও বিপজ্জনক। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে, শুদ্ধ-অশুদ্ধ, ভুল, এরা এটাই মানে। মওদুদীর বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন- তরুণ শরিফ ওসমান হাদিকে যারা মেরেছেন, তাদের বিচার হওয়া উচিৎ, আমি তার বিচার দাবি করি। এ রকম একটা তরুণ-টগবকে জাতীয়তাবাদী নেতা, তাকে মেরে ফেলেছে।

তিনি বলেন, সম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শুয়োরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে।

বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন, মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই ৩০-৩৫ বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকত, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লক্ষ্য টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারত। আমাদের মাছের ও কৃষি কাজের অভাব হতো না, যোগাযোগ ব্যবস্থাও সমুন্নত থাকত। আজকের আবার আমাদের নেতা তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। সরকারের আড়াই মাসে আমরা যা করেছি, গত সতের বছরেও তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্ম্যা চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!