× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৪৬ এএম

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৪৬ এএম

নিহত ইউপিডিএফ সদস্য ইমন হোসেন। ছবি : সংগৃহীত

নিহত ইউপিডিএফ সদস্য ইমন হোসেন। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ মে) ভোরে পানছড়ি-লৌগাং সড়কের ইসলামপুর ডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ইউপিডিএফের (গণতান্ত্রিক) হয়ে কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন।

জানা যায়, বৃহস্পতিবার লৌগাং হাট বসার কারণে ভোরে ওই এলাকায় যান ইমন। এ সময় সশস্ত্র একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা দাবি করেছেন, নিহত ইমন তাদের দলের সক্রিয় সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেন।

অন্যদিকে, এ বিষয়ে এখনো ইউপিডিএফ (প্রসিত) পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, গুলিতে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার এবং তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!