× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৩৫ পিএম

মিথ্যা জিডি করায় এক মাসের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের অভিযোগে এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন মাহমুদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নারীর নাম বিবি মরিয়ম। তিনি নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা ও মো. আলাউদ্দিনের স্ত্রী।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর আকবরশাহ থানায় হাজী আকরাম আলী মুন্সীবাড়ির জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি জিডি করেন বিবি মরিয়ম। জিডিতে তিনি অভিযোগ করেন, মোক্তার হোসেন তার দুই ছেলে মো. ফয়সাল উদ্দীন ও ফাহাদ উদ্দীনকে মারধর করেছেন এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছেন।

পরবর্তীতে আদালতের নির্দেশে আকবরশাহ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) এম সাকের আহমেদ ঘটনাটি সরেজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিরীহ ব্যক্তি মোক্তার হোসেনকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দায়ের করায় আদালত দণ্ডবিধির ২১১ ধারায় মামলাটি আমলে নেন। পরে ৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!